ক্যাটাগরি: বাংলা ভাষার শব্দভান্ডার
- প্রশ্ন ‘গির্জা’ কোন ভাষার শব্দ? উত্তর পর্তুগিজ।
- প্রশ্ন ‘অভিরাম’ শব্দের অর্থ কী? উত্তর মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক।
- প্রশ্ন ‘প্রোষিতভর্তৃকা’ শব্দটির অর্থ কী? উত্তর যে নারীর স্বামী বিদেশে বা প্রবাসে থাকে।
- প্রশ্ন ‘জিজীবিষা’ শব্দের অর্থ কী? উত্তর বেঁচে থাকার ইচ্ছা
- প্রশ্ন অন্যের লেখা বা রচনা থেকে চুরি করাকে কী বলা হয়? উত্তর কুম্ভিলকবৃত্তি বা plagiarism
- প্রশ্ন ‘উর্ণনাভ’ শব্দের অর্থ কী? উত্তর মাকড়সা
- প্রশ্ন ‘তাম্বূলিক’ শব্দের অর্থ কী? উত্তর পান ব্যবসায়ী, পানবিক্রেতা, পর্ণকার। পানসংক্রান্ত।
- প্রশ্ন ‘খাতক’ এর বিপরীত শব্দ কোনটি? উত্তর মহাজন
- প্রশ্ন পারিভাষিক শব্দ বলতে কী বুঝায়? উত্তর বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ
- প্রশ্ন ‘প্রাচ্য’ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর প্রতীচ্য
- প্রশ্ন ‘ফিকা কমলা রং’ – এখানে ‘ফিকা’ অর্থ কী? উত্তর অনুজ্জ্বল, ফ্যাকাশে, হালকা।
- প্রশ্ন ‘বিষণ্ন’ শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি? উত্তর বিষাদ, বিষণ্নতা।
- প্রশ্ন ‘ময়দান’ শব্দটি কোন ভাষা থেকে আগত? উত্তর আরবি।
- প্রশ্ন ‘মুনাফা’ শব্দটি কোন ভাষা থেকে আগত? উত্তর আরবি।
- প্রশ্ন ‘বই’ শব্দটি কোন ভাষা থেকে আগত? উত্তর আরবি।
- প্রশ্ন ‘স্বর্গ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর অমরাবতী, ত্রিদিব, দেবলোক, দ্যুলোক, সুরপুর, বেহেশত, জান্নাত।
- প্রশ্ন ‘ঈদৃশ’ এর বিপরীত শব্দ কোনটি? উত্তর তাদৃশ।
- প্রশ্ন ‘সনদ’ শব্দটি কোন ভাষার শব্দ? উত্তর আরবি।
- প্রশ্ন ‘শুক্ল’ এর সমার্থক শব্দ কোনটি? উত্তর সাদা, শ্বেত বর্ণ, শুভ্র বর্ণ।
- প্রশ্ন ‘ক্ষীয়মাণ’ এর বিপরীত শব্দ কোনটি? উত্তর বর্ধমান
- প্রশ্ন ‘হিন্দি’ শব্দটি কোন ভাষার? উত্তর ফারসি
- প্রশ্ন ‘হারাকিরি’ শব্দের অর্থ কী? উত্তর আনুষ্ঠানিক আত্মহত্যা।
- প্রশ্ন ‘পয়োধি’ শব্দের অর্থ কী? উত্তর ১ সমুদ্র, সাগর, জলধি। ২ মেঘ, জলধর।
- প্রশ্ন ‘আলমারি’ কোন ভাষার শব্দ? উত্তর পর্তুগিজ।
- প্রশ্ন ‘পর্বত’ এর সমার্থক শব্দ কোনটি? উত্তর অচল, অদ্রি, ক্ষিতিধর, গিরি, পাহাড়, ভূধর, শৈল।
- প্রশ্ন ‘রাত্রিকালীন যুদ্ধ’কে এক কথায় কী বলে? উত্তর সৌপ্তিক।
- প্রশ্ন ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ? উত্তর ফরাসি।