ক্যাটাগরি: বাংলা ব্যাকরণ
- প্রশ্ন রাজা রামমোহন রায় প্রণীত বাংলা ব্যাকরণের নাম কী? উত্তর গৌড়ীয় ব্যাকরণ
- প্রশ্ন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? উত্তর ৮টি
- প্রশ্ন যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? উত্তর সরল বাক্য
- প্রশ্ন অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর দুই
- প্রশ্ন ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর বিশেষভাবে বিশ্লেষণ
- প্রশ্ন বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর ৭টি
- প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ-কার ব্যবহার করতেন কেন? উত্তর ‘অ্যা’ উচ্চারণ বোঝাতে
- প্রশ্ন ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর রূপমূল
- প্রশ্ন ‘ই’ এর মাত্রার উপরের অংশের নাম কী? উত্তর চৈতন বা উড়ানি
- প্রশ্ন বাংলায় যুগ্ম স্বরধ্বনির প্রতীক কয়টি? উত্তর ২টি। ঐ এবং ঔ।
- প্রশ্ন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ কতটি? উত্তর ৭টি
- প্রশ্ন বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ রয়েছে? উত্তর ৫০টি।
- প্রশ্ন বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কতটি? উত্তর ৩৭টি।
- প্রশ্ন বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? উত্তর ৩টি। যথা:- ং, ঃ এবং ঁ ।
- প্রশ্ন শিস ধ্বনি ও উষ্ম ধ্বনির মধ্যে পার্থক্য কী? উত্তর বাতাসের চাপ।
- প্রশ্ন কোন দুটি স্বর মিলিত হয়ে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়? উত্তর ও + ই অথবা অ + ই
- প্রশ্ন প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় লেখা হয়েছে? উত্তর পর্তুগিজ
- প্রশ্ন একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে কী বলে? উত্তর স্বরসঙ্গতি (Vowel harmony)।
- প্রশ্ন ‘সত্য > সইত্য’ কোন ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর অপিনিহিতি (Apenthesis)
- প্রশ্ন ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর প্রতি + আবর্তন
- প্রশ্ন ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর ধ্বনিতত্ত্ব
- প্রশ্ন ‘সংসার’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর সম্ + সার
- প্রশ্ন ‘ততোধিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর ততঃ + অধিক
- প্রশ্ন ‘ষষ্ঠ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর ষষ্ + থ
- প্রশ্ন ‘দুরবস্থা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর দুঃ + অবস্থা
- প্রশ্ন ‘পরমেশ’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর পরম + ঈশ
- প্রশ্ন ‘নিরাকরণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর নিঃ + আকরণ
- প্রশ্ন ‘ষোড়শ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর ষট্ + দশ
- প্রশ্ন ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? উত্তর বিস্ময়কে আপন্ন।
- প্রশ্ন ‘রাজপথ’ শব্দের ব্যাসবাক্য কোনটি? উত্তর পথের রাজা।
- প্রশ্ন ‘একোন’ এর ব্যাসবাক্য কোনটি? উত্তর এক দ্বারা উন।
- প্রশ্ন ‘মৃগশিশু’ শব্দটির ব্যাসবাক্য কোনটি? উত্তর মৃগীর শিশু।
- প্রশ্ন ‘শশব্যস্ত’ কোন সমাস? উত্তর কর্মধারয় সমাস।
- প্রশ্ন ‘আসমুদ্রহিমাচল’ কোন সমাসের উদাহরণ? উত্তর অব্যয়ীভাব সমাস।
- প্রশ্ন ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস? উত্তর মধ্যপদলোপী কর্মধারয়।
- প্রশ্ন বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কতটি? উত্তর ২১টি।
- প্রশ্ন শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে? উত্তর পদ বলে।
- প্রশ্ন ‘উনকোটি চৌষট্টি’ এ বাগধারার অর্থ কী? উত্তর প্রায় সম্পূর্ণ
- প্রশ্ন ‘শরতের শিশির’ বাগধারাটির অর্থ কী? উত্তর সুসময়ের বন্ধু, ক্ষণস্থায়ী।
- প্রশ্ন ‘শিবরাত্রির সলতে’ বাগধারাটির অর্থ কী? উত্তর একমাত্র জীবিত বংশধর
- প্রশ্ন ‘হাড়হাভাতে’ বাগধারাটির অর্থ কি? উত্তর হতভাগ্য।
- প্রশ্ন ‘ছা-পোষা’ বাগধারাটির অর্থ কী? উত্তর অত্যন্ত গরিব
- প্রশ্ন ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী? উত্তর অর্থের কুপ্রভাব
- প্রশ্ন ‘বাগধারা’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর অর্থতত্ত্ব (Semantics)
- প্রশ্ন ‘শিরে সংক্রান্তি’ অর্থ কী? উত্তর আসন্ন বিপদ, উপস্থিত মহাবিপদ।
- প্রশ্ন ‘খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী? উত্তর চাটুকার, মোসাহেব।
- প্রশ্ন ‘কোথায় থাকা হয়?’ – এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর ভাববাচ্য।
- প্রশ্ন লেখার সময়ে কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরামচিহ্ন ব্যবহার করা হয়? উত্তর ত্রিবিন্দু (…) ।
- প্রশ্ন ‘গির্জা’ কোন ভাষার শব্দ? উত্তর পর্তুগিজ।
- প্রশ্ন ‘অভিরাম’ শব্দের অর্থ কী? উত্তর মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক।