টপিক: বর্ণমালা
- প্রশ্ন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? উত্তর ৮টি
- প্রশ্ন ‘ই’ এর মাত্রার উপরের অংশের নাম কী? উত্তর চৈতন বা উড়ানি
- প্রশ্ন বাংলায় যুগ্ম স্বরধ্বনির প্রতীক কয়টি? উত্তর ২টি। ঐ এবং ঔ।
- প্রশ্ন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ কতটি? উত্তর ৭টি
- প্রশ্ন বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ রয়েছে? উত্তর ৫০টি।
- প্রশ্ন বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? উত্তর ৩টি। যথা:- ং, ঃ এবং ঁ ।
- প্রশ্ন প্রথম কোন ব্যাকরণ গ্রন্থে বাংলা অক্ষর ছাপা হয়েছে? উত্তর A Grammar of the Bengal Language
- প্রশ্ন মিশরীয় সভ্যতায় কোন লিপি ব্যবহৃত হতো? উত্তর হায়ারোগ্লিফিক্স (Hieroglyphics)
- প্রশ্ন ভারতীয় মৌলিক লিপি কোনটি? উত্তর ব্রাহ্মী