প্রশ্নমালা
- প্রশ্ন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর ডেবিট বেন গুরিয়ান (David Ben-Gurion)
- প্রশ্ন ‘বাস্তিল দুর্গ’ কোন বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত? উত্তর ফরাসি বিপ্লব
- প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? উত্তর বাঁধন হারা
- প্রশ্ন ‘খাস’ উপসর্গ কোন ভাষা থেকে এসেছে? উত্তর আরবি
- প্রশ্ন ‘ওয়ানগালা’ উৎসব উদ্যাপন করে কারা? উত্তর গারোরা
- প্রশ্ন ‘পাঞ্জেরী’ কবিতার লেখক কে? উত্তর ফররুখ আহমদ
- প্রশ্ন ‘দম্পতি’ কোন সমাসের উদাহরণ? উত্তর দ্বন্দ্ব
- প্রশ্ন ‘অহরহ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর অহঃ + অহ
- প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? উত্তর ৫:৩ অথবা ১০ : ৬
- প্রশ্ন ‘ম্যালেরিয়া’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর ইতালিয়ান / ইংরেজি
- প্রশ্ন পরিব্রাজক ফ্রাঁসোয়া বার্নিয়ার কোন শাসনামলে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন? উত্তর মোগল সম্রাট শাহ জাহানের শাসনামলে
- প্রশ্ন ইউরোপীয় অঞ্চলের ‘শেনজেন (Schengen)’ চুক্তিটি কী? উত্তর অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
- প্রশ্ন চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কী? উত্তর উইঘুর
- প্রশ্ন ‘সোসাইটি’ গ্রন্থের প্রণেতা কে? উত্তর ম্যাকাইভার ও পেইজ
- প্রশ্ন ‘পঙ্কজ’ শব্দটি কোন ধরনের শব্দ? উত্তর যোগরূঢ়
- প্রশ্ন গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলো নিয়ে গঠিত সংগঠনের নাম কী? উত্তর মায়ের ডাক
- প্রশ্ন ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ কবে চালু করা হয়? উত্তর ১৭৯৩ সালে
- প্রশ্ন ‘বন্দনা’ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর গঞ্জনা
- প্রশ্ন কবি সুফিয়া কামালের জন্মস্থান কোথায়? উত্তর বরিশালের শায়েস্তাবাদে
- প্রশ্ন অগাস্ট কোঁৎ মানবজ্ঞান বিকাশের পর্যায়কে কী বলেছেন? উত্তর দৃষ্টবাদ (Positivism)
- প্রশ্ন ভারতীয় মৌলিক লিপি কোনটি? উত্তর ব্রাহ্মী
- প্রশ্ন ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা কে? উত্তর বড়ু চণ্ডীদাস
- প্রশ্ন মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? উত্তর শ্রীচৈতন্যদেব
- প্রশ্ন Ballad কী? উত্তর গীতিকা
- প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? উত্তর চন্দ্রাবতী
- প্রশ্ন ‘ইউসুফ-জোলেখা’ কী জাতীয় রচনা? উত্তর রোমান্টিক প্রণয়কাব্য
- প্রশ্ন বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? উত্তর উনিশ শতকে
- প্রশ্ন ‘কেরী সাহেবের মুনশি’ বলা হয় কাকে? উত্তর রামরাম বসুকে
- প্রশ্ন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর রাজা রামমোহন রায়
- প্রশ্ন ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা কে? উত্তর মোহাম্মদ আকরম খাঁ
- প্রশ্ন ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কবিতাটি কার? উত্তর শামসুর রাহমান
- প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কবে? উত্তর ১৯১০ সালের ৫ সেপ্টেম্বর (১৩১৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে)
- প্রশ্ন বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? উত্তর মানোএল দা আস্সুম্পসাঁউ
- প্রশ্ন ‘বাদশাহ’-এর লিঙ্গান্তর কোনটি? উত্তর বেগম
- প্রশ্ন ‘বেওয়ারিশ’ কোন সমাসের উদাহরণ? উত্তর বহুব্রীহি সমাস
- প্রশ্ন ‘এ যে আমাদের চেনা লোক’ বাক্যে ‘চেনা’ কোন পদ? উত্তর বিশেষণ
- প্রশ্ন ‘শম্বর’ অর্থ কী? উত্তর শাখাপ্রশাখাযুক্ত শিংবিশিষ্ট কালচে রঙের বড়ো হরিণবিশেষ।
- প্রশ্ন মাইক্রোসফট অফিসে কোনো ডকুমেন্ট প্রিন্টের জন্য শর্টকাট কোনটি? উত্তর Ctrl + P
- প্রশ্ন কোনটিকে ‘কম্পিউটারের মস্তিষ্ক’ বলা হয়? উত্তর CPU
- প্রশ্ন বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? উত্তর ৪৫৬৮টি (জাতীয় তথ্য বাতায়ন)। ৪৫৭১টি (স্থানীয় সরকার বিভাগ)
- প্রশ্ন বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে? উত্তর যুক্তরাষ্ট্র
- প্রশ্ন সিয়ার্স টাওয়ারের স্থপতি কে? উত্তর এফ. আর. খান
- প্রশ্ন বাংলাদেশের কোন আম জিআই (GI) স্বীকৃতি পেয়েছে? উত্তর খিরসাপাত/হিমসাগর আম, ফজলি আম, ল্যাংড়া আম, আশ্বিনা আম, হাঁড়িভাঙ্গা আম
- প্রশ্ন ‘Imperialism, the highest Stage of Capitalism’ বইটি কার লেখা? উত্তর ভি আই লেনিন
- প্রশ্ন ‘সেন্ট হেলেনা’ দ্বীপটি কোথায় অবস্থিত? উত্তর আটলান্টিক মহাসাগরে
- প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? উত্তর ০১ সেপ্টেম্বর ১৯৩৯
- প্রশ্ন ইরানি বিপ্লব সংঘটিত হয়েছিল কত সালে? উত্তর ১৯৭৯ সালে
- প্রশ্ন চীনের আইনসভার নাম কী? উত্তর National People’s Congress
- প্রশ্ন ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কী? উত্তর ম্যাকমোহন লাইন
- প্রশ্ন ‘Treasury Secretary’ বলা হয় কাকে? উত্তর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীকে