ক্যাটাগরি: বাংলা সাহিত্যের ইতিহাস
- প্রশ্ন বাংলা নাটকে প্রথম দ্বন্ধমূলক চরিত্রের স্রষ্টা কে? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়
- প্রশ্ন বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন সময়? উত্তর ১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ
- প্রশ্ন চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে? উত্তর লুইপা
- প্রশ্ন চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? উত্তর বৌদ্ধধর্ম
- প্রশ্ন বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? উত্তর ব্রজবুলি
- প্রশ্ন ‘ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার
- প্রশ্ন ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর জন ক্লার্ক মার্শম্যান
- প্রশ্ন পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? উত্তর ফকির গরীবুল্লাহ
- প্রশ্ন ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর ১৯২৬ সালে।
- প্রশ্ন ‘চাঁদ সওদাগর’ বাংলা কোন কাব্যধারার চরিত্র? উত্তর মনসামঙ্গল বা পদ্মপুরাণ
- প্রশ্ন বাংলা সাহিত্যের ‘অবক্ষয় যুগ’ কোনটি? উত্তর ১৭৬০-১৮৬০ খ্রিস্টাব্দ।
- প্রশ্ন ‘সই কেবা শুনাইল শ্যাম নাম’ – কার উক্তি? উত্তর চণ্ডীদাস।
- প্রশ্ন তালপাতার পুথিচিত্র কোন যুগের নিদর্শন? উত্তর পাল যুগ।
- প্রশ্ন “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” পঙ্ক্তিটির স্রষ্টা কে? উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর।
- প্রশ্ন প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? উত্তর শাহ মুহম্মদ সগীর।
- প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ কোনটি? উত্তর বঙ্গভাষা ও সাহিত্য।